নড়াইলে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

0
নড়াইলে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি: একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নড়াইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ‘জুলাই পদযাত্রা ও পথসভা’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৩টায় নড়াইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড মুক্তমঞ্চে এ কর্মসূচির আয়োজন করা হয়। নড়াইল জেলা এনসিপির আহ্বায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, এনসিপি নড়াইল জেলা সদস্য সচিব প্রকৌশলী মাহমুদা সুলতানা রিমি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার সদস্য সচিব আমিরুল ইসলাম রানা।

পথসভায় বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষ এমন একটি বাংলাদেশ দেখতে চায়, যেখানে ধর্ষণ, খুন, চাঁদাবাজি ও দখলবাজির মতো কোনো অন্যায়-অপকর্মের স্থান থাকবে না। গণঅভ্যুত্থানে সাধারণ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়েই রাজনৈতিক পরিবর্তনের সুযোগ এসেছে। তাই পুরোনো অন্যায়-অবিচারের ধারার বিরুদ্ধে সবাইকে সচেতন থেকে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

কর্মসূচিতে এনসিপি নড়াইল জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুজ্জামান, শাহজাহান খান সাজুসহ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।