উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এই বর্ষায় নৌকায় পিকনিক জমে উঠছে| এখন দিন যেতেই পিকনিকের নৌকা সংখ্যা বাড়ছে| প্রতিদিন উল্লাপাড়ার পশ্চিমাঞ্চলের উধুনিয়া ও বড় পাঙ্গাসী ইউনিয়ন এলাকায় পাথার প্রান্তরে অনেকগুলো নৌকা আনন্দ ভ্রমণের নামে ঘুরে বেড়াচ্ছে|
বিভিন্ন এলাকা থেকে দলবেধে নৌকায় ঘুরে বেড়িয়ে পিকনিক করা হচ্ছে| এমন যে নৌকা নিয়ে গ্রামের নারী পুরুষেরা দলবেধে পিকনিক করতে পাথার এলাকায় ঘুরে বেড়ানো ও সুবিধা মতো জায়গায় পিকনিকের রান্নার আয়োজন করে খাওয়া দাওয়া সারছেন| এলাকা ঘুরে দেখা গেছে নৌকাগুলোয় পিকনিককারীদের বেশির ভাগই যুবক ও একই গ্রামের|
উল্লাপাড়ার পশ্চিমাঞ্চলে উধুনিয়া, বড় পাঙ্গাসী , মোহনপুর, বাঙ্গালা ইউনিয়ন এলাকার বেশিরভাগ মাঠঘাট জুড়ে এখন বন্যার পানি হয়েছে| প্রতি বছর বর্ষা মৌসুমের প্রথম থেকেই উল্লাপাড়া অঞ্চলে নৌকায় পিকনিক জমে থাকে| এবারেও বন্যার পানি আসার পর থেকেই নৌকায় পিকনিক ও আনন্দ ভ্রমন জমে উঠেছে| বেশিরভাগ পিকনিকের নৌকায় সাউন্ড সিষ্টেম থাকছে| বিভিন্ন এলাকা থেকে পিকনিকের নৌকা দিলপাশার , পাটুল , রাউতােরা এলাকায় যাচ্ছে| উধুনিয়া এলাকায় অনেক পিকনিকের নৌকা আসছে|
বিভিন্ন গ্রামের বসতিদের অভিযোগে জানা গেছে নৌকায় পিকনিক ও আনন্দ ভ্রমনের নামে অনেক নৌকাতেই কম বয়সের ছেলেরা বেহায়াপনা করে|

