সুনামগঞ্জের জগন্নাথপুরে হত্যা মামলার আট আসামি পঞ্চগড় থেকে গ্রেফতার

0
সুনামগঞ্জের জগন্নাথপুরে হত্যা মামলার আট আসামি পঞ্চগড় থেকে গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগ‌ঞ্জ জেলাধীন জগন্নাথপু‌র উপজেলার মিরপুর ইউ‌নিয়‌নে পূর্ব শত্রুতার জের ধরে দু,পক্ষের সংঘর্ষে সেলিম মিয়া নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার ৮ পলাতক আসামিকে পঞ্চগড়ের তুলিয়া উপজেলার তেতুলিয়া ডাঙ্গাপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে সুনামগঞ্জ র‍্যাব -৯ ও সিপিসি-২ নীলফামারীর র‍্যাব -১৩।

র‌্যাব ৯ মারফতে জানাগেছে,২৭(জুলাই) সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ সুনামগঞ্জ ও র‍্যাব-১৩ সিপিসি-২ নীলফামারীর যৌথ উদ্যোগে পঞ্চগড় জেলার তেতুলিয়া থানার তেতুলিয়া ডাঙ্গাপাড়া এলাকায় রাতভর শ্বাসরুদ্ধকর এক অভিযান চালিয়ে সেলিম মিয়া হত্যা মামলার ৮ পলাতক আসামি,উত্তর গড়গড়িকান্দি গ্রা‌মের আব্দুর রাজ্জাকের ছে‌লে

কাজল মিয়া (৪০),আব্দুল জব্বারের ছে‌লে দুলাল মিয়া (৩৮),মৃত,আব্দুল সাত্তারের ছে‌লে হিরন মিয়া (৪৪), মৃত আব্দুল সাত্তার, রাজিক মিয়া (৩৯),আব্দুর রাজ্জাকের ছে‌লে ফুল মিয়া (৩০),মৃত,আব্দুল সাত্তারের ছে‌লে আতিক মিয়া (৩৪),মৃত,আব্দুল সাত্তারের‌ ছে‌লে আশিক মিয়া (৩৭),হিরন মিয়ার ছে‌লে রাজু মিয়া (২৪)কে গ্রেফতার করতে সক্ষম হয়ছে।

গ্রেফতারে সত্যতা নিশ্চিত করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান(র‌্যাব)-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান,গ্রেফতারকৃত হত্যা মামলার আট জন পলাতক আসামিকে যথারীতি আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।বাকি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য::গত ১০ জুলাই জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের উত্তর গড়গড়ি গ্রামের লাল মিয়ার ছেলে জিয়াউল হক এবং একই গ্রামের মৃত: ইসমাইল মিয়ার ছেলে জমির আলীর মধ্যে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় সেলিম মিয়া নিহত হন। এঘটনায় জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।