উল্লাপাড়ায় এক বিল থেকে ৫৪ পিচ নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দের পর ধংস

0
উল্লাপাড়ায় এক বিল থেকে ৫৪ পিচ নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দের পর ধংস

উল্লাপাড়া প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ মঙ্গলবার কয়ড়া ইউনিয়নের ভাগলপুর মানতলা বিলে অভিযান চালিয়ে ৫৪ পিচ নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ ও তা আগুনে পুড়িয়ে ধংস করে দেওয়া হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আতাউর রহমান জানান সকাল থেকে কয়ড়া ইউনিয়নের ভাগলপুরের মানতলা বিল এলাকায় পানিতে পেতে রাখা বড় ছোটো মিলে ৫৪ পিচ নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ করা হয়। এর দাম প্রায় দেড় লাখ টাকা । এছাড়া চার পিচ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। প্রশাসন থেকে নিষিদ্ধ চায়না দোয়ারী ও কারেন্ট জাল জব্দে দুপুর অবধি বিল এলাকায় অভিযান চালানো হয়।

উপজেলা পরিষদ চত্বরে বিকেল চারটায় উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) রায়হানুল ইসলামের উপস্থিতিতে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধংস করে দেওয়া হয়েছে।