পবার বসুয়ায় কবরস্থানের সংকট নিরসনে আরডিএ চেয়ারম্যানের পরিদর্শন

0
পবার বসুয়ায় কবরস্থানের সংকট নিরসনে আরডিএ চেয়ারম্যানের পরিদর্শন

মাসুদ রানা রাব্বানী: রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের বসুয়া গ্রামে দীর্ঘদিনের কবরস্থানের সংকট নিরসনে এলাকা পরিদর্শন করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে তিনি বসুয়া গ্রাম পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এলাকাবাসী জানান, নিজস্ব কবরস্থান না থাকায় মৃত ব্যক্তিদের দাফনের জন্য রাজশাহী শহরসহ বিভিন্ন এলাকার কবরস্থানে যেতে হচ্ছে। এতে শোকাহত পরিবারগুলোকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

স্থানীয়দের বক্তব্য শুনে আরডিএ চেয়ারম্যান কবরস্থানের জন্য উপযুক্ত স্থান নির্ধারণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে।

পরিদর্শনকালে স্বেচ্ছাসেবক দলের নেতা শরিফুল হাসান পরাগ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।