মৌসমুী নিম্নচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টি,পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত

0
মৌসমুী নিম্নচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টি,পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত

এ এম মিজানুর রহমান বুলেট: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে দেশের দক্ষিণপশ্চিমাঞ্চল-পশ্চিবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিনত হয়েছে।

মৌসুমি বায়ূর প্রভাবে সোমবার সকাল আটটা থেকে পটুয়াখালীর কলাপাড়ার বিভিন্ন স্থানে একটানা মুঘলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবি মানুষ। এদিকে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। বড় বড় ঢেউ সমুদ্র তীড়ে আছড়ে পড়ছে। মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকার উপর দিয়ে যে কোন সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমবায় সমিতির সাবেক সভাপতি মোঃ দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, এমনিতে সাগরে পড়ছেনা, তারমধ্যে বারবার আবহাওয়া খারাপ হচ্ছে। আমাদের এলাকার সকল মাছধরা ট্রলারের জেলেদের সতর্কতার সহিত মাছ ধরতে বলা হয়েছে।