জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের বিশেষ অনুষ্ঠান

0
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের বিশেষ অনুষ্ঠান

জয়নাল আবেদীন: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদ শুকবার সন্ধ্যায় টাউন হল চত্বর কার্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সহ-সভাপতি সুনীল সরকার।

অনুষ্ঠানের শুরুতে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যার তীব্র প্রতিবাদ জানানো হয় এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অনুষ্ঠানে”মুসলিম মনন তৈরিতে নজরুল সাহিত্যেরভূমিকা”শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন কবি, লেখক,গবেষক ড.শাহ সুলতান তালুকদার। সম্পূরক আলোচনা করেন বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম।

কবির জীবন ও সৃষ্টিকর্মের নানা দিক তুলে ধরে আলোচনা করেন লেখক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা.মফিজুল ইসলাম মান্টু, পরিষদ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সুশান্ত চন্দ্র খাঁ, উপদেষ্টা এড.মাসুম হাসান, লেখক আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শ ম আমজাদ হোসেন সরকার ও শুভার্থী রাশেদুজ্জামান বাবু। নিবেদিত কবিতা পাঠ করেন পরিষদ উপদেষ্টা কবি,সাহিত্যিক অধ্যাপক আতাহার আলী খান ও আজীবন সদস্য কবি খন্দকার মাহফুজার রহমান। কাজী নজরুলের ফরিয়াদ, মানুষ,কুলি মজুর,বাদল রাতের পাখি, অভিশাপ, কান্ডারী হুঁশিয়ার কবিতার আবৃত্তিতে অংশ নেন, পরিষদ উপদেষ্টা নারায়ন চন্দ্র বর্মা, বাচিক শিল্পী নিরেশ চন্দ্র মুখার্জি,আব্দুল কুদ্দুস, মেহেদী মাসুদ, মাজেদুল ইসলাম,মুসাদ্দিকা সরকার মানিতা। নজরুল সঙ্গীত পরিবেশন করেন, স্বপন কুমার পাল,রতন কুমার সরকার, আমিনুল ইসলাম হারুন,জি এস বাপ্পন, মিনার বসুনীয়া, মল্লিকা শর্মা,অভিক রায় আদর্শ, হৃদয় কুমার অক্ষ। তবলায় সঙ্গত দেন ধ্রুব রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সঙ্গীত সম্পাদক পুষ্পজিৎ রায়, কবি মমতাজুর রহমান বাবু, মোরশেদ সারওয়ার জুয়েল, নুরুল আমিন মিলন শেখ, শারমিন আক্তার,দীপক কুমার পাল, হারুন অর রশিদ, আব্দুল জব্বার প্রমুখ। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক মামুন -উর-রশিদ। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।