চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার জয়নগর বটতলাহাট এলাকায় অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবা ও নগদ ৩৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হলেও তার স্বামী পলাতক রয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ২টা ৫০ মিনিট থেকে ৩টা ২০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জয়নগর বটতলাহাট এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
গ্রেপ্তার নারী হলেন মোসাঃ শামীম আরা মোস্তফি হ্যাপি (৩৬)। তিনি জয়নগর বটতলাহাট এলাকার মো. মিনাউর রহমানের স্ত্রী। এ ঘটনায় তার স্বামী মোঃ মিনাউর রহমান (৪১) পলাতক রয়েছেন।
অভিযানে ৩৩ পিস ইয়াবা ও নগদ ৩৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, এ ঘটনায় উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলার পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

