সুনামগাঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় বন্ধুদের সাথে বাড়ির পার্শ্ববর্তী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের দুই দিন পর মাহি আহমদ (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
২০ (সেপ্টেম্বর)রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার শিবগঞ্জ বাজারের খাশিয়াপাড়া খেয়াঘাটসংলগ্ন ইটাখলা নদী থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
এলাকাবাসী ও পুলিশ মাধ্যমে জানাগেছে,১৮ (সেপ্টেম্ব) শুক্রবার দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর (বুধরপুর) গ্রামের মিশুক চালক আক্তার মিয়ার ছেলে মাহি আহমদ(৭)বন্ধুদের সাথে বাড়ির নিকটবর্তী ইটাখলা নদীতে গোসল করতে যায়।
এ-সময় অসাবধানতা বসত পা- পিছলে নদীতে পরে পানির নিচে তলিয়ে যায় মহি।স্হানীয় ভাবে অনুসন্ধান করে তাকে না পেয়ে ফায়ারসার্ভিসের শরণাপন্ন হন।খবর পেয়ে সুনামগঞ্জ জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে ছেলেটির কোন সন্ধান খোঁজে পায়নি। কিন্তু নিখোঁজের দুইদিন পর রোবার সকালে ঘটনাস্থলের পাশেই খাশিয়াপাড়া খেয়াঘাটসংলগ্ন ইটাখলা নদীর পানিতে শিশুর লাশ ভেসে উঠে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শাহান আহমদ বলেন,সকালে স্থানীয়রা শিশুটির লাশ পানিতে ভাসমান অবস্থান দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি থানায় নিয়ে যায়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেছে।আজ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

