গৌরীপুর প্রতিবেদক: ময়মনসিংহের গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. হারুনুর রশিদ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. তারিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আব্দুল ছিদ্দিক, সহকারী অধ্যাপক ফারুখ হায়দার হোসেন স্বপন, সহকারী অধ্যাপক মাসুদা আক্তার, সহকারী অধ্যাপক শারমিন রহমান, সহকারী অধ্যাপক রোকেয়া বেগম, সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী অধ্যাপক জাকিরা রহমান, সহকারী অধ্যাপক রেজওয়ান হোসেন, সহকারী অধ্যাপক তাসলিমা আজাদ, সহকারী অধ্যাপক নুরঝুরা, সহকারী অধ্যাপক রিফাত আরা সূচি, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন ও সহকারী অধ্যাপক সৌমিত্র চন্দ্র দাস।
এ ছাড়া বক্তব্য দেন প্রভাষক মাহবুবুর রহমান, প্রভাষক তাহমিনা আক্তার, প্রভাষক ইয়াছির আরাফাত, প্রভাষক চিত্রা রাণী পাল, প্রভাষক মোস্তাকিম, প্রভাষক ফয়জুর রহমান, প্রভাষক রাকিবুল হাসান, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক মো. সেলিম, প্রভাষক দিলরুবা ইয়াসমিন, মাহাবুব আলম আকন্দ, শারমিন সুলতানা, সানোয়ার জাহান, মাহাবুব হাসান, শাহজাহান সিরাজ, লাইব্রেরিয়ান মো. কামাল হোসেন ও শরীরচর্চা শিক্ষক নাদিরা জামানসহ কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

