কলাপাড়া প্রতিবেদক: পটুয়াখালীর সমুদ্র সৈকত তীরবর্তী ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ ২০২৬ -২৭ বর্ষের শিক্ষার্থীদের নবীণ বরন উৎসব জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।আজ (বৃহস্পতিবার) সকাল ১০ টায় কলেজ হলরুমে এ উৎসব করা হয়।
কলেজ অধ্যক্ষ সিএম সাইফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব জহিরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান, মুসুল্লিয়াদ একেএম মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, কুয়াকাটা পৌর বিএনপির সহ-সভাপতি এমএ মান্নান চৌধুরী,কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মিরন, জাহিদুল ইসলাম বেলালসহ প্রমূখ।
এসময়ে বক্তব্য রাখেন ,নবীন শিক্ষার্থী জুনাইদ সিদ্দিকী, রাইসা আমিন, এবং ঐপ্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক এম জাকির হোসাইন,রুহুল আমিনসহ আরো অনেকে।২০২৬-২৭ বর্ষে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের বরণ করেন প্রতিষ্ঠানটি। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম শাহীন।

