ভূঞাপুর প্রতিনিধি: “শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা উন্নয়ন ও আমাদের ভবিষৎ নির্মাণে ৬০ বছর ” এবারের এই প্রতিপাদ্যকে সমানে রেখে ভূঞাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে র্যালী বের হয়ে বাসস্ট্যান্ড চত্ত্বর প্রদক্ষিন করে পরিষদ চত্ত্বর এসে শেষ হয়। র্যালীটির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহববুব হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোছা. আক্তার বানু,উপজেলা মাধ্যমিক শিক্ষা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. শহীদুল ইসলাম। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু। ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহী উদ্দিন। প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো, শহীদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চলনায় মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত। জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্ক কর্তৃক ১৯১৪ সালে প্রথম বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় ১৯৯৪ সাল থেকে সরকারি ভাবে বাংলাদেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষক নেতারা বলেন, আমাদের সরকারি বেসরকারি শিক্ষকদের মধ্যে যে বৈষম্য রয়েছে তা দ্রুত নিরসন করতে হবে। এজন্য দেশের পুরো শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের মধ্য দিয়ে বৈষম্য দূর করা সম্ভব। বক্তারা আরো বলেন, একটি উন্নত, মানবিক রাষ্ট্র বিনির্মাণে ও জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তাই শিক্ষকদের যথাযথ সম্মান, সামাজিক মর্যাদা ও পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকমন্ডলীর উপস্থিতিতে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে।
অনুষ্ঠানে শেষে বিভিন্ন ক্যাটগরিতে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যােগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন।

