রাণীনগর প্রতিবেদ: নওগাঁর আত্রাইয়ে ব্যবসায়ীকে পথরোধ করে ছিনতাই চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় স্থানীয়রা ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে এবং থানাপুলিশের অভিযানে আরো একজনসহ মোট দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রেজাউল করিম জানান,বিপ্রোবোয়ালিয়া গ্রামের জসিম উদ্দীনের ছেলে আব্দুর রকিব প্রামানিক (৪৫) বিপ্রোবোয়ালীয়া বাজারে মুদি ও ফ্লেক্সিলোড ব্যবসা করে আসছিলেন| গত ২৯সেপ্টে¤^র রাত অনুমান ৯টা নাগাদ ব্যবসার কাজ শেষ করে বাড়ী ফিরছিলেন| এসময় পবনডাঙ্গা এলাকায় পৌছলে কয়েকজন ছিনতাইকারীরা তার পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে| এসময় স্থানীয় লোকজন এগিয়ে গেলে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যায়| এঘটনায় রকিব প্রামানিক বাদী হয়ে রোববার আত্রাই থানায় মামলা দায়ের করেন।
এরপর স্থানীয় লোকজন ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এদিনই বিপ্রো বোয়ালিয়া গ্রামের গণেশ চন্দ্রের ছেলে সুশান্ত কুমার (২৫) কে আটক করে পুলিশে সোর্পদ করে| এছাড়া রোববার রাতে থানাপুলিশ অভিযান চালিয়ে একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে রুহুল আমিন (২১) কে গ্রেফতার করে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন,গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ঘটনার সাথে জড়িত পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

