গৌরীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় স্কুল ক্যান্টিনের উদ্বোধন

0
গৌরীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় স্কুল ক্যান্টিনের উদ্বোধন।

গৌরীপুর প্রতিবেদক: ময়মনসিংহের গৌরীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় স্কুল ক্যান্টিনের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) সরযূবালা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যান্টিনের উদ্বোধন করা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে সারা দেশের আটটি বিভাগের আটটি উপজেলায় প্রাথমিকভাবে এ প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে ময়মনসিংহ বিভাগের গৌরীপুর উপজেলায় সরযূবালা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা, ময়মনসিংহ বিভাগের উপপরিচালক মো. রফিকুল ইসলাম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ের শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসা. সাঈদা রুবায়াত।

এ সময় আরও উপস্থিত ছিলেন গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস, সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, উত্তর জেলা যুবদলের সহসভাপতি শহীদুল ইসলাম মিল্টনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্কুল ফিডিং প্রকল্পের আওতায় ক্যান্টিন চালুর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে খাবার গ্রহণের একটি সুন্দর পরিবেশ তৈরি হবে। এ উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি ও পড়াশোনায় মনোযোগ বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানটি সৌজন্যে: সমতা ট্রেডার্স।