সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে প্রস্তুতি, RDA চেয়ারম্যানের সঙ্গে শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

0
সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে প্রস্তুতি, RDA চেয়ারম্যানের সঙ্গে শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (RDA) চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও প্রাক্তন শিক্ষার্থীরা।

সাক্ষাৎকালে বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিতব্য অনুষ্ঠানের বিভিন্ন পরিকল্পনা ও আয়োজন নিয়ে আলোচনা হয়। সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান সফল ও স্মরণীয় করে তুলতে শিক্ষক-শিক্ষিকা ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় RDA চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের সফলতা কামনা করেন।