রংপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

0
রংপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জয়নাল আবেদীন: “ঐক্য, ইমান, শৃঙ্খলা, শ্রম” এই বাক্য গুলোকে মনে ধারণ করে রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার সকালে রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে রংপুর টাউন হলস্থ পাবলিক লাইব্রেরী হলরুমে দোয়া ও আলোচনার মধ্য দিয়ে উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

আয়োজিত দোয়া ও আলোচনা সভায় সংগঠনের সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম, সাবেক নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক গোলাম মোস্তফা, সাবেক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মঞ্জু মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, বর্তমান কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কোষাধক্ষ খোকনুজ্জামান জুয়েল। এসময় সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবু, সহ-সভাপতি তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, দপ্তর সম্পাদক রায়হান ইসলাম, ক্রিড়া সম্পাদক হেলাল মিয়াসহ রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।