রংপুরে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন প্রতিবন্ধকতা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

0
রংপুরে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন প্রতিবন্ধকতা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

জয়নাল আবেদীন: রংপুরে ‘নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে প্রতিবন্ধকতা দূরীকরণ ও সমান সুযোগ নিশ্চিতকরণে সম্মিলিত উদ্যোগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে পারিবারিক আয় উন্নয়ন মহিলা সংস্থা-ফিডা’র নির্বাহী পরিচালক ফিরোজা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক জিলুফা সুলতানা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালোয়ারা বেগম, ব্যাংক কর্মকর্তা সাফিউল আলম, আরডিআরএস কর্মকর্তা জিয়াউর রহমান, ব্র্যাক কর্মকর্তা জাহেদুল ইসলামসহ অন্যরা।

কর্মশালায় নারীর অর্থনেতিক উন্নয়নের বিদ্যমান সুযোগ ও প্রতিবন্ধকতা চিহ্নিত করা, নারী নেতৃত্বাধীন সংগঠনগুলোর অভিজ্ঞতা, চ্যালেঞ্জ, সম্ভাবনা বিনিময় ও উদ্যোগ নির্ধারণ করা হয়। এছাড়া বাজারে নারীর সীমিত প্রবেশাধিকার, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নে সীমিত সুযোগ, নারীর ঋণপ্রাপ্তিতে প্রতিবন্ধকতা দূরীকরণ নিয়ে বিশদ আলোচনা করা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায় সরকার সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ প্রদানসহ নানা সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। এক্ষেত্রে নারীদের সাহস ও দৃঢ় মনোবল নিয়ে কাজ করতে হবে। তাহলে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন করা সম্ভব হবে। এছাড়া যেসব প্রতিবন্ধতা রয়েছে, সেটি দূরীকরণে উদ্যোক্তাদের একে অপরকে পরামর্শ প্রদান করে নারীদের এগিয়ে নিতে হবে।

এতে রংপুর বিভাগের ৮ জেলা থেকে আসা ২০টি নারী উদ্যোক্তা সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।