ঈশ্বরদীতে ইয়াবা-গাঁজাসহ নারী গ্রেপ্তার

0
ঈশ্বরদীতে ইয়াবা-গাঁজাসহ নারী গ্রেপ্তার

ঈশ্বরদী প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মোছা. রিমা খাতুন নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁর কক্ষ থেকে ৫৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩৬ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার নতুন রূপপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঈশ্বরদী ‘খ’ সার্কেলের পরিদর্শক মো. আব্দুর রহিমের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিমা খাতুনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কক্ষে তল্লাশি চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঈশ্বরদী সার্কেলের উপপরিদর্শক মোহাম্মদ শের আলম বাদী হয়ে রিমা খাতুনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

অভিযানের বিষয়ে পরিদর্শক মো. আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কক্ষ থেকে ৫৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩৬ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।