কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার ও পূর্বপ্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ-এর থ্রাইভ প্রকল্পের আয়োজনে নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সিপিপি নীলগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ইউনিটের সদস্য জাকির হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নাওভাঙ্গা ছালেহিয়া কামিল মাদ্রাসার প্রভাষক ও সিপিপি ইউনিট টিম লিডার আবু তালেব ইভান মাতব্বর, গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠন পাশে দাঁড়াইয়ের সভাপতি নয়নাভিরাম গাইন (নয়ন), ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ, কলাপাড়ার ফিল্ড ফ্যাসিলিটেটর তুষার বাড়েই, চাকামইয়া এলাকার ফিল্ড ফ্যাসিলিটেটর আল-আমীন, ফিল্ড মোবিলাইজার আসমা বেগমসহ নীলগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ওয়ার্ল্ড কনসার্ন মনোনীত ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।
সভায় দুর্যোগের পূর্ববর্তী প্রস্তুতি, দুর্যোগ চলাকালীন করণীয় এবং দুর্যোগ-পরবর্তী করণীয় সম্পর্কে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি দুর্যোগের আগাম সতর্কবার্তা দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

