কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক

0
কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক পড়েছে। শনিবার গভীর(১৪ নভেম্বর) রাতে বাসষ্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তা এলাকায় সর্বশেষ চুরির ঘটনা ঘটেছে। যার মূল্য ৯০ হাজার ২ শত ২৫ টাকা। এটি ৬ হাজার ৩ শত ৫০ ভোল্টের বলে পল্লীবিদ্যুত কলাপাড়া অফিস সূত্রে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

পল্লীবিদ্যুত সমিতির কলাপাড়ার ডি.জি.এম আবদুর রহমান জানান, ১ জানুয়ারী থেকে এ পর্যন্ত মহিপুর এবং কলাপাড়ায় ২০ টি ট্রান্সফরমার এবং ৭৮ মিটার ক্যাবল চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা।

এ ব্যাপারে কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.জাকির হোসেন জানান, সংঘবদ্ধ কোন চোর চক্র একের পর এক এ ঘটনা ঘটাচ্ছে। যা তদন্ত সাপেক্ষে গ্রেপ্তার করা হবে বলে তিনি উল্লেখ করেন।