মহিপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ ,অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী

0
মহিপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ ,অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার দাবি করে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে লিমা বেগম (১৯) নামক এক বিধবা যুবতী নারী। এ মামলায় অভিযুক্ত নাসিম হাওলাদার (২১), তার চাচা বরগুনা জেলা তথ্য অফিসার মোঃ মনিরুল ইসলাম বেল্লাল এবং বাবা শামীম হাওলাদারকে আসামী করা হয়েছে। বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদী মোসা. লিমা বেগম মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বাসিন্দা। গত ০৫-০৫-২০২৬ তারিখ (মঙ্গলবার) কুয়াকাটার পার্শ্ববর্তী লতাচাপলী ইউনিয়নের পূর্ব আজিমপুর এলাকায় বাদীর পিতার বসতঘরে এই ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত নাসিম হাওলাদার বিয়ের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে বাদীর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার শারীরিক সম্পর্ক ও ধর্ষণ করেন। এতে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পর বারবার বিয়ের কথা বললেও আসামিরা কালক্ষেপণ করতে থাকেন এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। বর্তমানে ওই যুবতী ৬ মাসের অন্তঃসত্ত্বা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বিষয়টি জানজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। এরপর গত ৩০-১০-২০২৬ তারিখে ভুক্তভোগী মহিপুর থানায় মামলা করতে গেলে বিজ্ঞ ট্রাইব্যুনালের মাধ্যমে এজাহার দায়েরের পরামর্শ দেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। পটুয়াখালী ট্রাইব্যুনালে পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১)/৩০ ধারায় বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা দায়ের করা হয়।

মামলার বিবরণীতে আরও উল্লেখ করা হয়েছে, ২ নং আসামী জেলা তথ্য অফিসার মনিরুল ইসলাম, ৩ নম্বর আসামী অভিযুক্তের বাবা শামীম হাওলাদার ঘটনাটি জেনেও ধামাচাপা দেয়ার চেস্টা করছেন। এমনকি অভিযুক্তকে দ্রুত বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে পাসপোর্ট তৈরি করা হয়েছে এবং অন্য আসামিরা এতে সহযোগিতা করে যাচ্ছেন বলে দাবী করেছেন ভুক্তভোগী ওই স্বামী পরিত্যক্তা যুবতী।

বর্তমানে নাসিম এর ঔরসভাজাত সন্তান নিজের গর্ভে রয়েছে বলে দাবি করে ভুক্তভোগী যুবতী এই ঘটনার সঠিক বিচার ও দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগী ওই যুবতীর বাবা আঃ কাদের জানান, বিষয়টি নিয়ে পারিবারিক ও স্থানীয় গন্যমান্যদের নিয়ে বৈঠকে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়ে এখন তারা বিবাহ করতে অস্বীকার করে অভিযুক্তকে গোপনে বিদেশে পাঠিয়ে দেবার পায়তারা করছে। তিনি আরো অভিযোগ করেন, নাসিম হাওলাদার এর চাচা জেলা তথ্য অফিসার মনিরুল ইসলাম বেল্লাল এর প্রভাব ঘাটিয়ে বিষয়টি ধামাচাপা দেবার চেস্টা করছেন।

তবে এবিষয়ে অভিযুক্তের চাচা বরগুনা জেলা তথ্য অফিসার মোঃ মনিরুল ইসলাম বেল্লাল বলেন, বিষয়টি দুই পরিবার মিলে সমাধান করা হয়েছে। কিন্তু মেয়ের পরিবার মেয়ের নামে জমি সহ বিভিন্ন সুবিধা দাবীতে চাপ সৃষ্টি করায় বিষয়টি অমীমাংসিত রয়েছে। তবে তিনি চাকরির কারণে বরগুনা থাকেন। যার কারণে এবিষয়ে তিনি কিছুই জানেন বলে দাবি করেন। তিনি আরো বলেন, আমি কিছু না জানলেও আমাকে আসামী করা হয়েছে। হয়তো চাপ সৃষ্টি করার জন্য উদ্দেশ্যে প্রনোদিতভাবে আমাকে মামলার ২ নম্বর আসামী করা হয়েছে। আর ছেলের বাবাকে দুই নম্বর আসামী করা হয়।

মহিপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ শামীম হাওলাদার বলেন, আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।