গ্রামবাসীর উদ্যোগে নির্মিত স্বপ্নের মৈত্রী সেতুর উদ্বোধন

0
গ্রামবাসীর উদ্যোগে নির্মিত স্বপ্নের মৈত্রী সেতুর উদ্বোধন

শহিদুল ইসলাম: যশোরের ঝিকরগাছা উপজেলার জিয়ার খালের উপর গ্রামবাসির উদ্দ্যোগে ও নিজেদের অর্থায়নে নির্মিত স্বপ্নের মৈত্রী সেতুটি দৃশ্যমান হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৫ টার সময় জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে স্বপ্নের সেতুটির উদ্বোধন করা হয়। ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মনিরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭ নং নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী সহ বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দ।

উল্লেখ্যঃ দীর্ঘদিন ধরে বাঁশের সাঁকো দিয়ে পার হওয়া ঝিকরগাছা ও শার্শা উপজেলার ২০ হাজার মানুষের যাতায়াতের পথ ছিলো এটি। কমলমতি শিক্ষার্থীদের নিরাপদে চলাচল এবং দুই উপজেলার মানুষের দূর্ভোগ লাঘব করতে এলাকাবাসীরা নিজেদের অর্থায়নে তৈরী করছেন তাদের এই স্বপ্নের মৈত্রী সেতু। সেতুটি নির্মানাধীন অবস্থায় বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় প্রতিবেদনটি প্রকাশ হওয়ায় উপজেলা চেয়ারম্যান সহ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করার জন্য এগিয়ে এসেছেন। তারই অংশ হিসাবে দুই উপজেলার কাঙ্খিত স্বপ্নের মৈত্রী সেতুটি দ্রুততার সাথে উদ্বোধন করে উন্মুক্ত করেন ।