শার্শায় ২৯৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক ১

0
শার্শায় ২৯৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক ১

শহিদুল ইসলাম: যশোরের শার্শার সীমান্ত থেকে ২৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ নুর ইসলাম (৫৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১৫ আগষ্ট ) সকালে সীমান্তের কাশিপুর এলাকা থেকে এ ফেন্সিডিলসহ তাকে আটক করে।

আটক নুর ইসলাম কাশিপুর গ্রামের আমির হোসেনের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায়, মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলের একটি চালান এনে কাশিপুর গ্রামের মাঠের মধ্য মজুদ করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পাচারকারী নুর ইসলামকে ২৯৫ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে আটক করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ সেলিম রেজা জানান,ফেন্সিডিলসহ আটক মাদক পাচারকারীকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।