লক্ষ্মীপুরে অস্ত্রসহ মাদ্রাসা শিক্ষকের ছেলে গ্রেফতার

0
লক্ষ্মীপুরে অস্ত্রসহ মাদ্রাসা শিক্ষকের ছেলে গ্রেফতার

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি এলজি ও তিন রাউন্ড গুলিসহ সাইদুল ইসলাম সায়েম (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের পশ্চিম শোশালিয়া গ্রামের শাহাজানের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক সায়েম চাটখিল উপজেলার পশ্চিম শোশালিয়া গ্রামের কচুয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক গোলাম কিবরিয়ার ছেলে। সায়েমের বিরুদ্ধে চাটখিল ও নোয়াখালী থানায় সন্ত্রাসীসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ জানান, রামগঞ্জ-চাটখিল উপজেলার সীমান্ত এলাকার সাইদুর ইসলাম এলাকাতে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। চাটখিল, শোশালিয়া ও রামগঞ্জ উপজেলায় সাইদুল আইন শৃংখলা বাহিনীর চোখ ফাকি দিয়ে প্রতিনিয়ত অপরাধ কর্মকান্ড করে পার পেয়ে যাচ্ছে। মঙ্গলবার রাতে অস্ত্র-গুলি নিয়ে পশ্চিম শোশালিয়া গ্রামে শাহাজানের দোকানের সামনে অবস্থান নিলে থানার এস.আই মুহাম্মদ

কাউছারউজ্জামান সুমন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল ঘেরাও করে সায়েমকে গ্রেফতার করে। রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, গ্রেফতার হওয়ায় সাইদুল ইসলামের বিরুদ্ধে রামগঞ্জ ও চাটখিল থানায় একাধিক মামলা রয়েছে। তাকে বুধবার দুপুরে অস্ত্র আইনে মামলা দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।