২১ আগস্টের গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবীতে রংপুরে মিছিল সমাবেশ

0
২১ আগস্টের গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবীতে রংপুরে মিছিল সমাবেশ

জয়নাল আবেদীন:২১ আগস্টের গ্রেনেড হামলাকারী, পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও মদদদাতাদের বিচারের দাবীতে বুধবার দুপুরে রংপুর নগরীতে মিছিল সমাবেশ করেছে রংপুর মহানগর শ্রমিকলীগ। বেতপট্টি মোড়ের শ্রমিকলীগ কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে রংপুর প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। বক্তব্য রাখেন মহানগর শ্রমিকলীগ ও রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, মহানগর শ্রমিক লীগের সহ সভাপতি ও কাউন্সিলর রহমত উল্লাহ বাবলা, সহ সভাপতি জাকির হোসেন কাঞ্চন, যুগ্ম সাধারণ সম্পাদকর্ কাউন্সিলর শামিমসহ শ্রমিকলীগের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিএনপি ও জামাত জোট একাধিকবার প্রাধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়েছে। তারা আওয়ামীলীগর বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের এই ষড়যন্ত্র এদেশের মানুষ রুখে দিয়েছে। বক্তারা অবিলম্বে ২১ আগস্টের গ্রেনেড হামলাকারী, পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও মদদদাতাদের বিচার দ্রুত শেষ করার দাবী জানান। দিনটি উপলক্ষে নগরীর ৩৩ টি ওয়ার্ডে নিহতদের স্বরণে মিলাদ মাহাফিল ও দোয়ার আয়োজন করেছে ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।