মারুফা মির্জা: সাবেক মন্ত্রী সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের হত্যা করে বাংলাদেশ ও এদেশের মানুষকে দাবাতে পারেনি শত্রু পক্ষ। বরং শোককে শক্তিতে পরিনত করে তার যোগ্য কন্যা শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে সোনার বাংলার প্রতিষ্ঠায়। জাতির পিতার স্বপ্ন আদর্শ বাস্তবায়নে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ। ক্রমান্বয়ে সর্বপরী উন্নয়নে অগ্রগামী আমাদের বাংলাদেশ। তিনি শোকের মাস উপলক্ষে বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা যুবলীগ শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সিরাজগঞ্জ জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক একরামুল হকের পরিচালনায় শোক সভায় প্রধান বক্তা হিসেবে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি উপস্থিত ছিলেন। তিনি বলেন, জাতির বহু প্রতিক্ষিত আশা জাতির জনক ও তার পরিবারকে নির্মম ভাবে হত্যাকারী ফাঁসির দ্বন্ডপ্রাপ্ত আসামীদের দ্রুত রায় কার্যকর করা। নইলে বাংলাদেশ অভিশাপ মুক্ত হবেনা। তাদের আত্তা শান্তি পাবেনা। আমরা চাই বিদেশ পলাতক সকল খুনীদের বাংলার মাটিতে ধরে এনে দ্রুত ফাঁসি বাস্তবায়নের। হাবিবে মিল্লাত মুন্না এমপি আরো বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতি এগিয়ে নিতে ও সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াঁতে হবে যুবলীগ নেতাকর্মীদের। বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুব-তারুণ্যের পথিকৃৎ সংগঠন। তাই অতীতের সময়ের মতো যুবলীগের দায়িত্ব-কর্তব্য পালন করতে হবে। তাহলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের কাঙ্খিত বাংলাদেশ গড়া সম্ভব হবে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, সহ-সভাপতি আলহাজ্ব কে এম হোসেন আলী হাসান, আবু ইউসুফ সূর্য, মোস্তফা কামাল খান, হাজী ইসহাক আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম সজল, সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, প্রমুখ।

