মিরসরাইয়ে পিকআপকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ১

0
চট্টগ্রাম
মিরসরাইয়ে পিকআপকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ১

আহসান হাবিব: চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজার এলাকায় দুটি গাড়ি খাদে পড়ে গিয়ে শরীফুল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে চট্টগ্রামমুখী পিকআপকে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত শরীফুল ইসলামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। এই ঘটনায় হাবিব (৫০), রায়হান (১৩) ও অমিত দাশ নামে আহত তিনজনকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মিরসরাই ফায়ার সার্ভিসের ইনচার্জ তানভীর আহম্মেদ বলেন, মিঠাছড়া বাজার এলাকার উত্তর পাশে একটা পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় কাভার্ড ভ্যান। এতে দুটি গাড়ি খাদে পড়ে গিয়ে একজন নিহত হন। তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।