মেঘনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, নিঁখোজ১৫

0
মেঘনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, নিঁখোজ১৫

বাংলাদেশ প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২০জন, নিখোঁজ আছেন ১৫ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

আজ শনিবার ভোরে মেঘনা নদীতে ঢাকা থেকে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও শরিয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়।

জানা গেছে, আহতদের মধ্যে অন্তত ৮জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুইজনের অবস্থা আশঙ্কাশনক।