সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী শাবানা আজমি

0
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী শাবানা আজমি

সদরুল আইন: সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বলিউড অভিনেত্রী শাবানা আজমি। বর্ষীয়ান এই তারকা বর্তমানে নাভি মুম্বাইয়ের এসজিএম হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে শাবানা আজমির গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

বিষয়টি নিশ্চিত করে অনিল প্রকাশ নামে একজন পুলিশ কর্মকর্তা টুইটারে ছবিসহ পোস্ট করেন।

পোস্টের মাধ্যমে অনিল আরও জানান, এই দুর্ঘটনায় শাবানার গাড়ি দুমড়ে মুচড়ে গেছে।

এমনকি সেসময় বলিউডের এই অভিনেত্রীর সঙ্গে ওই একই গাড়িতে ছিলেন তার স্বামী লেখক জাভেদ আখতার। কিন্তু তার কোন ক্ষতি হয়নি।