বেলকুচিতে সাজাপ্রাপ্ত একাধিক মামলার পালাতক আসামী আটক

0
বেলকুচিতে সাজাপ্রাপ্ত একাধিক মামলার পালাতক আসামী আটক

এম,এ,মুছা: সিরাজগঞ্জের বেলকুচিতে দুই বছরের সাজাপ্রাপ্ত একাধিক মামলার আসামীকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারী) রাতে বেলকুচি পৌর এলাকার দেলুয়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে নুর আলম (৪৭) কে আটক করা হয়। আটককৃত নুর আলম দেলুয়া গ্রামের পাশানের ছেলে।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেলুয়া গ্রাম থেকে ২ বছরের সাজাপ্রাপ্ত একাধিক মামলার আসামী নুর আলম নামে ১ জনকে আটক করা হয়েছে। সে একাধিক মামলার আসামী, তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।