কেশবপুরে পুলিশের অভিযানে আটক ১৮

0
কেশবপুর

জি এম মিন্টু: কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১৮ জন আসামীকে আটক করেছে। আটককৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীন জানান, শুক্রবার রাতে পুলিশ ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা কালে উপজেলার আলতাপোল গ্রামের মৃত নুর মোহাম্মদ বিশ্বাসের ছেলে তাজ উদ্দিন বিশ্বাস (৪৭), তাজ উদ্দিন বিশ্বাসের ছেলে কারিমুল ইসলাম (২২), সাইফুল ইসলামের স্ত্রী সুমনা খাতুন (২৭), বাউশলা গ্রামের লুৎফর রহমান গাজীর ছেলে আমিনুর রহমান গাজী (৪৫), জাহানপুর গ্রামের মৃত বুধু দাসের ছেলে নগেন দাস (৫৮), নগেন দাসের স্ত্রী তরুবালা দাস (৫০), বাধন দাসের স্ত্রী মুধু মালা দাস (৪০), মঙ্গলকোট গ্রামের মৃত খোরশেদ মোড়লের ছেলে সাজ্জাদ হোসেন (৫২), মৃত নাসের সরদারের ছেলে ফজর আলী সরদার (৪৫), আবদুস সামাদ মোড়লের ছেলে মাসুম বিল্লাহ (৩৫), মৃত খোরশেদ মোড়লের ছেলে আবদুস সাত্তার (৪০), বরনডালী গ্রামের মসলেম উদ্দিন সরদারের ছেলে গোলাম রসুল (৫৫), মৃত মুনসুর আলী সরদারের ছেলে খলিল সরদার (৩৮), ভালুকঘর গ্রামের মৃত আজিজুর মোল্লার ছেলে আবদুস সাত্তার (৪০), চিংড়া গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে আরিজুল ইসলাম (৫৫), রেজাউল ইসলাম (৫০), রবিউল ইসলাম (৪৫) ও মহিদুল ইসলামকে (৪৭) নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালত কর্তৃক ওয়ারেন্ট রয়েছে। শনিবার সকালে গ্রেফতারকৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।