কুমিল্লায় প্রাইভেটকারনিয়ন্ত্রণ হারিয়ে খালে, স্বামী-স্ত্রীসহ নিহত ৩

0
কুমিল্লায় প্রাইভেটকারনিয়ন্ত্রণ হারিয়ে খালে, স্বামী-স্ত্রীসহ নিহত ৩

বাংলাদেশ প্রতিবেদক: কুমিল্লার মুরাদনগরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে (খালে) পড়ে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলার বাঙ্গরা বাজার থানার কোরবানপুর সড়কে দুপুর পৌনে একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কোরবানপুর গ্রামের গোলাম মোস্তফা সুমন বলেন, খালের পাশেই আমরা কয়েকজন কথা বলছিলাম, হঠাৎ বিকট শব্দ শুনে গিয়ে দেখি গাড়িটি খালের পানিতে তলিয়ে যাচ্ছে। তখন পানিতে নেমে তাদের উদ্ধার করি। সবার গাড়ির ভেতরেই মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে নিহতদের পরিচয় নিশ্চিত করে পুলিশ।
তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপার গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২৭), তার স্ত্রী (নাম জানা যায়নি) (২৪) এবং প্রাইভেটকার চালক নোয়াখালী কবিরহাট উপজেলার সোনাদিয় গ্রামের আবুল বাশারের ছেলে আবদুর রহমান (২৮)।
বাঙ্গরা বাজার থানার ওসি মো.কামরুজ্জামান তালুকদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।