জয়পুরহাটে প্রথম করোনা শনাক্ত রোগীর পলায়ন, হন্যে হয়ে খুজছে পুলিশ

0
জয়পুরহাটে প্রথম করোনা শনাক্ত রোগীর পলায়ন, হন্যে হয়ে খুজছে পুলিশ

শফিকুল ইসলাম জয়পুরহাটে প্রথম দু’জ‌নের শরীরে প্রাণঘতি ক‌রোনাভাইরাস শনাক্ত হওয়ার খবর পেয়ে কালাই উপজেলার জিন্দারপুর গ্রামের দুই করোনা রোগীর মধ্যে ওবাইদুর রহমান নামের এক রোগী পালিয়ে গেছে। পুলিশ তাকে হন্যে হয়ে খুজছে। আজ বৃহস্পতিবার তার নমুনা রিপোর্ট পজিটিভ হওয়ার খবর পাওয়ার পর নিজ বাড়ির ঘরের জানালা ভেঙ্গে পালিয়ে যায় সে। করোনা শনাক্ত হওয়ার পর তাকে আইসোলেশনে নিতে গিয়ে তার পালানোর বিষয়টি জানা গেছে। এ ব্যাপারে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ জানান, জয়পুরহাটে প্রথম শনাক্ত হওয়া দুজন করোনা রোগী কালাই উপজেলার জিন্দারপুর গ্রামের। বৃহস্পতিবার রাতে তাদের আইসোলেশনে নেওয়ার জন্য পুলিশের সহযোগিতায় জেলা স্বাস্থ্য বিভাগের পাশ থেকে লোকজন ওই গ্রামে যায়। সেখানে অন্যজনকে পাওয়া গেলেও ঘরের মধ্যে থাকা ওবায়দুরকে পাওয়া যায়নি। এ সময় তার ঘরের জানালা ভাঙ্গা দেখা গেছে। পুলিশের ধারণা, আইসোলেশনে যাওয়ার ভয়ে জানালা ভেঙ্গে ওবায়দুর পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। গ্রামবাসী জানায়, ওবায়দুর একই গ্রামের করোনা আক্রান্ত অন্যজনের সাথে ঢাকার কারওয়ান বাজারে কাঁচা মালের ব্যবসা করত। গত রবিবার তারা দুজন ঢাকা থেকে আসার পর মঙ্গলবার তাদের নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার রাতে দুজনের সেই নমুনা পরিক্ষার রিপোর্ট পজিটিভ আসে। খবর পেয়ে ওবায়দুর জানালা ভেঙ্গে পালিয়ে যায়।