গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ব্যবসায়ী রশিদের, পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

0
কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ব্যবসায়ী রশিদের,পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

কমলগঞ্জ প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী মো. রশিদ মিয়া (৩৫)। সোমবার (৯ নভেম্বর) সংবাদ সম্মেলনে তিনি নিজেকে নির্দোষ দাবি করে প্রকৃত গাছ চোরদের গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।

রশিদ মিয়ার অভিযোগ, গত ১৫ অক্টোবর কমলগঞ্জ-আদমপুর সড়কের ঘোরামারা এলাকায় গাছ চুরির ঘটনার তিন দিন পর পুলিশ তাঁকে থানায় ডেকে নিয়ে জিআর ১২২/২০২৬ মামলায় গ্রেপ্তার দেখায়। প্রায় ১৭ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে তিনি এ প্রতিবাদ জানান।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, থানায় ডেকে এনে আটক করা এটা একটা পুলিশি কৌশল। মামলার তদন্ত চলছে। যারা এই সড়কের গাছ চুরির সঙ্গে সম্পৃক্ত আছেন, তাঁরাই প্রকৃত মামলার আসামি হবেন।