জুতা সেলাই করে জমানো ২০ হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিলেন দরিদ্র মুচি

0
জুতা সেলাই করে জমানো ২০ হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিলেন দরিদ্র মুচি

জয়নাল আবেদীন: করোনা দুর্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২০হাজার টাকা দান করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রংপুরের মিঠপিুকুর উপজেলার পেশায় মুচি মিলন রবিদাস । সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভূঁইয়ার হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন তিনি । রবিদাসের দীর্ঘ দিন থেকে মনের বাসনা ছিল ভাল কিছু করার। সেই ইচ্ছেতে গত ৮ বছর থেকে প্রতিদিন ৫ /১০ টাকা করে জমা করতেন। করোনা দুর্যোগ ভাল কিছু করার সেই সুয়োগ এনে দিল মিলন রবি দাসকে। তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজের কষ্টে জমানো ২০ হাজার টাকা জমা দিয়েছেন। জানাগেছে মিঠাপুকুর উপজেলা পরিষদের পাশে জুতা সেলাই করে জীবীকা নির্বাহ করেন মিলন রবিদাস। প্রতিদিন যা আয় হয় তা দিয়ে মা,স্ত্রী, একছেলে ও মেয়ে নিয়ে সংসার চলে যায় তার। মেয়ে চতুর্থ শ্রেণি এবং ছেলে প্রথম শ্রেণিতে পড়ে। ভাল কোথাও দান করার বাসনায় প্রতিদিন ৫ থেকে ১০ টাকা জমা করতেন তিনি। মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মিলন রবি দাস জানিয়েছে এই টাকা ভাল কোথাও দান করার জন্য তিনি জমা করেছিলেন। তিনি করোনা দুর্য়োগে সহায়তার জন্য ২০ হাজার টাকা দিয়েছেন।