ঠাকুরগাঁওয়ে নতুন করে করোনা আক্রান্ত ৭ জন, ১ জনের মৃত্যু

0
ঠাকুরগাঁওয়ে নতুন করে করোনা আক্রান্ত ৭ জন, ১ জনের মৃত্যু

ফিরোজ সুলতান: ঠাকুরগাঁওয়ে বিগত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৭ জন বৈশ্যিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩০১ জনে।

বুধবার (২২ জুলাই) রাতে ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. মো.মাহফুজার রহমান সরকার জানান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ,দিনাজপুর হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ নতুন ৭ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলায় -৪ জন,পীরগঞ্জ উপজেলায় -২ জন এবং রাণীশংকৈল উপজেলায় -১ জন। তিনি আরও জানান যে, পীরগঞ্জ উপজেলার ভেলাতোর নিবাসী ৬৫ বছর বয়সী একজন পুরুষ রোগী এম আব্দুর রহিম মেডিকেল কলেজ,দিনাজপুরে চিকিৎসাধীন থাকাকালীন সময়ে করোনা নমুনার ফলাফল পজিটিভ আসে এবং উক্ত ব্যক্তি আজ বুধবার (২২ জুলাই) সকালে মৃত্যুবরণ করেছেন। পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৩০১ জন। যাদের মধ্যে ২১৬ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এবং আজকে ১ জনের মৃত্যু হওয়ায় জেলাতে এপর্যন্ত মৃত্যু ৪ জন। জেলা সিভিল সার্জন সকলকে সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলার ও ঘরে থাকার জন্য অনুরোধ করেন।

উল্লেখ্য, শনিবার (১১ এপ্রিল) বিকেলে জেলায় প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলায় ১২৬ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৬১ জন, হরিপুর উপজেলায় ৪১ জন, রাণীশংকৈল উপজেলায় ৩৬ জন ও পীরগঞ্জ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৮ জন। জেলায় সর্বমোট করোনা রোগীর সংখ্যা ৩০১ জন। এবং তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে ‌ছাড়পত্র পেয়েছেন সর্বমোট ২১৬ জন। এবং জেলাতে এপর্যন্ত মৃত্যু হয়েছে ৪ জনের।