সাঁথিয়ায় মহাসড়ক দখল করে হাট, চরম ভোগান্তি

0
সাঁথিয়ায় মহাসড়ক দখল করে হাট, চরম ভোগান্তি

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ায় ঢাকা-পাবনা মহাসড়ক দখল করে তার উপর হাট বসায় প্রচন্ড যানজটে চরম ভোগান্তিতে মহাসড়ক দিয়ে চলাচলকারী যানবাহনসহ সাধারণ মানুষ। ফলে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। পাবনাÑঢাকা মহাসড়কের পাশে বড় বড় হাট থাকায় প্রতিনিয়তই এধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অতিদ্রুত উপজেলার মহাসড়কগুলো যানজট মুক্ত করার দাবী তাদের। জানা যায়, পাবনা-ঢাকা মহাসড়কের পাশে ৬/৭টি ছোট বড় হাট রয়েছে। সপ্তাহে প্রায় দিনই হাট লেগে থাকে এখানে। হাটের জায়গা সংকুলান না হওয়ায় মহাসড়কের উপর চেপে বসে। ফলে দেখা দেয় তীব্র যানজট। আর এতে ভোগান্তির শিকার হয় লোকজন। সাঁথিয়া উপজেলার আতাইকুলা, বনগ্রাম, চিনাখড়া,কাশিনাথপুর,করমজাসহ এসব জায়গার হাটের দিন মহাসড়ক দিয়ে চলাচল করতে গেলেই ভোগান্তিতে পড়তে হয় লোকজনকে। পাবনা, নগরবাড়ী ও কাজিহাট থেকে প্রতিদিন শত শত যানবাহন ঢাকাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় যাতায়াত করে। এসব যাবাহন ওইসব হাট সংলগ্ধসঢ়;্ন সড়ক দিয়ে যাতায়াত করতে গেলে সীমাহীন দুর্ভোগে পড়েন। সরেজমিন রোববার কাশিনাথপুর হাটে গেলে দেখা যায় সড়কের উপর পিয়াজের হাট বসার কারণে কাশিীনথিপুর গোল চক্কর থেকে পল্লীবিদ্যুৎ অফিস পর্যন্ত ১ কিঃ মিঃ সড়ক ঘন্টার পর ঘন্টা যানজট লেগে আছে। দেখার যেন কেউ নেই। কেউ শুনছে না কারও কথা। সড়কের অর্ধেক জায়গা দখল করে বসছে ঁেপয়াজের হাট। অন্য দিকে কৃষকের পন্য বহনকারী অটোভ্যান,করিমন নসিমনগুলো এলোমেলো ভাবে পার্কিং করে আছে। সড়কের হাটে ঁেপয়াজ নিয়ে আসা এক কৃষককে জিজ্ঞাসা করলে তিনি বলেন ইজারাদার তো আমাদের এখানেই নামাতে বলল এতে আমি কি করবো বাপু। পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী পাবনা এক্সপ্রেসের চালক বলেন সড়কে ২/৩টা যানজট শেষ করে এখান এসে আবার যানজটে পড়েছি। এগুলো দেখার কেউ নেই। পাবনার আসিফ ইকবাল নামে এক যাত্রী বলেন,ভোর ৫টায় শহর থেকে গাড়ীতে উঠেছিলাম যে, সকাল সকাল যাব,গিয়ে অফিস ধরবো। কিন্তু এখন সাড়ে ৭টা বাজে এ পর্যন্ত কাশিনাথপুরই পার হতে পারিনি। সামনে যে কি আছে আল্লাহ জানে। মাধপুর হাইয়ে থানার এস আই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা খুবই চেষ্টা করছি । হাট ইজারাদার কোন সহযোগীতা না করাতে পেরে উঠছি না।