জয়নাল আবেদীন: রংপুর জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে রংপুর জেলায় কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার কাজ তত্ত্বাবধান ও পরিবীক্ষণ এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও সমন্বয় সভা সোমবার অনুষ্ঠিত হয়। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব,মোঃ রেজাউল আহসান সভায় সভাপতিত্ব করেন। সভায় সার্বিক বিষয় চিত্র তুলে ধরেন জেলা প্রশাসক আসিব আহসান। বক্তব্য দেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ, সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়, সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহাম্মেদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল । এছাড়াও সেনাবাহিনীর প্রতিনিধি, পুলিশ সুপারের প্রতিনিধি, রংপুর মেডিকেল কলেজ এর প্রতিনিধি, উপজেলা নির্বাহী অফিসারগণ, সভায় সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ। রংপুর জেলায় কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা, ত্রাণ কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

