জয়পুরহাটে আধুনিক জেলা হাসপাতালের নির্মানাধীন ছাদ থেকে পড়ে নির্মান শ্রমিকের মৃত্যু

0

শফিকুল ইসলাম: জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের নির্মানাধীন ছাদ থেকে পড়ে মিঠু (২৫) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বেলা সাড়ে এগারোটার সময় আধুনিক জেলা হাসপাতালের নির্মাাধীন নতুন ভবনে এই দূর্ঘটনা ঘটে। নিহত মিঠু সদর উপজেলার বিষ্ণপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র।
জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত শ্রমিক ওই ভবনে রাজ মিস্ত্রির কাজ করছিল অসাবধানতাবশত সে ছাদে কাজ করা অবস্থায় নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।