অতুল পাল: বাউফলে গাঁজাসহ মো. সোহেল প্যাদা (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে ৪০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার (২৮এপ্রিল) রাতে উপজেলার দাশপাড়া ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।সোহেল দাশপাড়া গ্রামের মৃত মানিক প্যাদার ছেলে।
বাউফল থানা সূত্র জানায়, সোহেল বাসস্ট্যান্ড এলকায় চায়ের দোকানের আড়ালে মাদক ব্যবসা করে আসছিল। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার চায়ের দোকানে অভিযান চালানো হয়। এসময় তার দোকান থেকে ৪০গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, গ্রেপ্তারকৃত সোহেলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

