করোনা ও উপসর্গ নিয়ে আজও ৩৫ জেলায় ১৫৩ জনের মৃত্যু

0

বাংলাদেশ প্রতিবেদক: ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৩৫ জেলায় ১৫৩ জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম বিভাগে করোনায় মারা গেছেন ৩৯ জন। এদের মধ্যে চট্টগ্রামের ১৫, কুমিল্লার ৫ এবং চাদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী ও লক্ষ্মীপুরে ১৯ জন রয়েছে।

রাজশাহী বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে ১৮ জন মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর ১১, নাটোরের ৩, চাঁপাইনবাবগঞ্জের ২, পাবনা, নওগাঁর একজন করে রয়েছেন।

খুলনা বিভাগে করোনায় মারা গেছেন ২৮ জন। এদের মধ্যে খুলনায় গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কুষ্টিয়ায় ১২, যশোরে ৭ এবং মেহেরপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, ঝিনাইদহ এবং নড়াইলে ৭ জন রয়েছে।

ময়মনসিংহে বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে মারা যাওয়া ১২ জনের ময়মনসিংহের ১০ এবং নেত্রকোণার ২ জন রয়েছেন।

এদিকে, সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ৭ জন। এদের মধ্যে সুনামগঞ্জের ৩, সিলেটের ২, মৌলভীবাজার ও হবিগঞ্জের একজন করে রয়েছেন।

অন্যদিকে, বরিশাল বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বরিশাল ও পটুয়াখালীতে ৩ জন করে, ভোলায় ৪ জন এবং পিরোজপুরে ১ জন।

রংপুর বিভাগে করোনায় মারা গেছে ১০ জন। এদের মধ্যে দিনাজপুরে ৫, রংপুরে ২ এবং পঞ্চগড়, ঠাকুরগাও এবং লালমনিরহাটে ৩ জন রয়েছেন।

এছাড়া করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ফরিদপুরে ১৯ জনের মৃত্যু হয়েছে।