তাহিরপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত

0

আহাম্মদ কবির: অদৃশ্য শক্তি করোনাভাইরাস প্রাদুর্ভাবে দিশেহারা বাঙালীর মধ্যে বছর শেষে আবারো ফিরে আসলো,শোকের দুর্বিষহ স্মৃতি নিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস।

দিবসটি উপলক্ষে সব শহীদদের রূহের মাগফেরাত কামনায় শনিবার দুপুরে সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজার যুবলীগের অস্থায়ী কার্যালয়ে ,স্বাস্থ্যবিধি মেনে যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বদিউজ্জামান এর সভাপতিত্বে,সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজ্বী দেলোয়ার হোসেন এর সঞ্চালনায়,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আবুল খায়ের,অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা আবু জাহান তালুকদার,৮নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রুবেল কাজী,৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহীন আখঞ্জী,৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মানিক পাল,যুবলীগ নেতা সজিম আহমদ,শাহী আলম,জয়শাদ আলম,আলী আজগর, হাবিবুর রহমান,শ্রমিকলীগ নেতা জুনেদ তালুকদার,সামরুল মিয়া,মিজান তালুকদার, ইমানুর মিয়া,দেলোয়ার হোসেন প্রমুখ।