সাঁথিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

0

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ায় পানিতে ডুবে আলিফ নামে ১বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে রোববার বেলা ১১টার দিকে।

আলিফ উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের পুরানচর গ্রামের ভ্যানচালক আরিফ হোসেনের ছেলে। জানা যায়, শিশু আরিফ সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পানিতে ডুবে ভাসছিল। একজন কিশোর দেখে বাড়ির লোকজনকে খবর দেয়। স্বজনেরা শিশুটিকে উদ্ধার করে দ্রুত সাঁথিয়া হাসপাতলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে