মুলাদীতে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত

0

বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে ষষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে এই প্রতিযোগিতা হয়।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের আওতায় উপজেলা প্রশাসন জাতীয় অলিম্পিয়াড প্রতিযোগিতার আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. জাকির হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আরিফ খান, মুলাদী সরকারি কলেজের বিজ্ঞান ক্লাবের সভাপতি অধ্যাপক মির্জা সরোয়ার হোসেন, নাজিরপুর ইউনাইটেড কলেজের প্রভাষক তাছলিম হোসেন, প্রধান শিক্ষক মহিউদ্দীন আহমেদ প্রমুখ।