তাহিরপুর যুব-মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0

আহাম্মদ কবির: সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা যুব-মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন,বাংলাদেশ যুব-মহিলা লীগের সভাপতি অধ্যাপক অপু উকিল।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম,বাংলাদেশ যুব-মহিলা লীগের সহ-সভাপতি ডেইজি সারোয়ার,বাংলাদেশ যুব-মহিলা লীগের দপ্তর সম্পাদক বীনা চৌধুরী,তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান,তাহিরপুর উপজেলা যুব-মহিলা লীগের আহবায়ক আইরিন আক্তার এর সভাপতিত্বে,অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর প্রমুখ,এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু শামা, জেলা যুব শ্রমিকলীগের সহ-সভাপতি মতিউর রহমান প্রমুখ। সম্মেলনে উপজেলা যুব-মহিলা লীগের আহবায়ক আইরিন আক্তার কে সভাপতি পদে ও রেবা আক্তার কে সাধারণ সম্পাদক পদে নাম ঘোষণা করা হয়।