চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ৫০০ গ্রাম হেরোইনসহ আটক ১

0

ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুরে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ৫০ লাখ টাকা মূল্যের ৫’শ গ্রাম হেরোইনসহ মোঃ শহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে।

শনিবার দুপুরে জেলার সদর উপজেলা চাঁপাইনবাবগঞ্জের শাহজানপুর ইউনিয়নের হাকিমপুরে অভিযান চালায় র‌্যাব-৫ সদস্যরা। ধৃত ব্যক্তি হচ্ছে জেলার সদর উপজেলা চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল জানতে পারে শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের জনৈক আক্তার হোসেনের বাড়ির সামনে অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান এবং স্কোয়াড কমান্ডার মোঃ ওমর আলী’র নেতৃত্বে র‌্যাব সদস্যরা আজ শনিবার দুপুর সাড় ১২ টার দিকে উক্ত স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইনসহ তাকে আটক করে। এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।