রায়পুরে নতুন বই পাচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী

0

তাবারক হোসেন আজাদ: নতুন শিক্ষাবর্ষে সারাদেশের মতো লক্ষ্মীপুরের রায়পুরে শুরু হয়েছে বই উৎসব। এবছর উপজেলায় প্রাথমিকে ৩২ হাজার ও মাধ্যমিকে ৩৩ হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে। একই সময়ে জেলায় প্রাথমিক ও মাধ্যমিকের ১০ লাখ ৯০ হাজার ৫১২ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বই । তবে প্রাথমিকে সব বিষয় বই দিলেও মাধ্যমিকে ৮ম ও দশম শ্রেণীর ছাড়া অন্য শ্রেণীর শিক্ষার্থীদের প্রায় বই বিতরন হয়েছে।

শনিবার (১ জানুয়ারি) উপজেলার ২০৪টি প্রাথমিক ও ৭০টি মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে শুরু হ নতুন বই বিতরণ। বছরের প্রথম দিনে নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা শিক্ষার্থীরা। বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক দূরত্ব নিশ্চিত করে শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে এ বই বিতরণ করা হয়।

সকাল ১১টার দিকে রায়পুর ষ্টেশন মডেল, এলএম, বালিকা সরকারি প্রাথমিক, এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও সরকারি মাচ্চেন্টস একাডেমির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ।

এসময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাক আহাম্মদ, শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টিপু সুলতান, এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান ও সরকারি মাচ্চেন্টস একাডেমির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান ও পৌরসভার কাউন্সিলরগন।।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলায় ৭৩২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের নয় লাখ এক হাজার ৫১২ জন শিক্ষার্থীকে নতুন বই দেওয়া হচ্ছে। রায়পুরসহ এ পাঁচ উপজেলার মাধ্যমিক পর্যায়ের প্রায় প্রায় ১ লক্ষ ৮৯ হাজার শিক্ষার্থী নতুন বই পাবে।