মানিকগঞ্জে নির্বাচনী সহিংসতায় নারী নিহত

0

বাংলাদেশ প্রতিবেদক: মানিকগঞ্জের দৌলতপুরের ভোট কেন্দ্রের পাশে দুই মেম্বার সর্মথকদের সংঘর্ষের মাঝে পরে সমেলা খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বাচামারা ইউনিয়নের বাচামারা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।

নিহত সলেমা ওই এলাকার মাহাতাবের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা।

অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা বলেন, বাচামারা ইউনিয়নের ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের পাশে দুই মেম্বার সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়। এসময় ওই নারী মাঝে পড়ে নিহত হন। স্থানীয়দের তথ্যমতে, ওই নারী হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি।

এদিকে হরিরামপুর উপজেলায় বেশ কয়েকটি কেন্দ্রে কয়েক দফা সংঘর্ষের কারণে সাময়িকভাবে ভোট গ্রহণ বন্ধ থাকে।

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের দৌলতপুর ও হরিরামপুর দুই উপজেলায় বুধবার ভোট গ্রহণ হয়।