রাজধানীর লালবাগে কারখানায় আগুন

0

কাগজ প্রতিবেদক: রাজধানীর লালাবাগ শহীদনগর ৬ নম্বর গলি এলাকার একটি কারখানায় আগুন লেগছে। যা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। শনিবার (২৩ মার্চ) রাত ৯টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়।

ফায়ার সার্ভিস সদর দফতর সূত্র জানিয়েছে, একটি কারখানায় আগুন লেগেছে। জানা গেছে এটি পলিথিনের কারখানা। তবে নিশ্চিত নয়, পলিথিনের কি-না। তদন্তের পর জানা যাবে কিসের কারখানা।