জয়নাল আবেদীন: আটাশ বিসিএস পুলিশ কর্মকর্তা এসপি বরণ করে নিলেন উনত্রিশ বিসিএস কর্মকর্তা ডিসিকে। এই ঘটনা রোববার রংপুওে ডিসি‘র কার্যালয়ে।
জানা গেছে চলতি বছর এপ্রিল মাসের আট তারিখে মোহাম্মদ রুহুল আমিন নামের উনত্রিশ ব্যাচের এক কর্মকর্তা রংপুরের ডিসি হিসাবে জয়েন্ট করেন। ইতোমধ্যে তিনি তার কর্মকান্ডে সর্বত্র গ্রহণযোগ্যতা তৈরি করেছিলেন ।হঠাৎ চলতি সাসের আঠারো তারিখে বদলীর আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রনালয়।
মাত্র চার চার মাস দশ দিন রংপুরে ডিসির দায়িত্ব পালন করে তেইশ আগষ্ট রোববার তিনি রংপুর ত্যাগ করেন। এদিকে নবাগত রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট,হিসেবে রোববার যোগদান করেন ইসরাত জাহান তিনি উনত্রিশ তম বিসিএস কর্মকর্তা। অপর দিকে যোগদানের পরপরই রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক আটাশতম বিসিএস কর্মকর্তা নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, উনত্রিশ বিসিএস কর্মকর্তা ইসরাত জাহানকে ফুলের শুভেচ্ছা দিয়ে রংপুর জেলায় বরণ করে নেন। অথচ অতীতে দেখা গেছে জেলা প্রশাসনের দুই দিকপাল হচ্ছেন একদিকে ডিসি অন্যদিকে এসপি। বরাবরই ডিসি হিসেবে যাদের পোষ্টিং দেয়া হতো তারা এসপি‘র চেয়ে দুই /তিন বছরের সিনিয়র ফলে প্রশাসনিক কাজের সমন্বয় চোখে পড়তো।এক্ষেত্রে ডিসি‘র চেয়ে এসপি সিনিয়র হলে দেখা গেছে আইনশৃংখলা সভা সহ বিভিন্ন গুরুত্ব পূর্ণ মিটিং গুলোতে এসপি‘র পরিবর্তে এডিশনাল এসপি অংশ নেন। ফলে তাৎক্ষনিক সিদ্ধান্তের বিষয়টি অন্ধকারে থেকে যায়। আবার অনেক পরে সেই সিদ্ধান্ত নেয়া হয়ে থাকে যখন তার আর কার্যকারিতা থাকেনা।
জনপ্রশাসন মন্ত্রনালয়ের বিষয়গুলো গভীরভাবে ভেবে দেখতে হবে অন্যথায় একসময় প্রশাসনে ধ্বস নামার আশংকা রয়েছে

